বিশেষ প্রতিনিধি, RU Voice Admin।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের বি.এ. (সম্মান) তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের আরবী উপন্যাস কোর্সের সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আনন্দঘন পরিবেশে সমাপনী ক্লাসের মধ্য দিয়ে কোর্সটির পাঠদান সম্পন্ন হয়।
কোর্স চলাকালে শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণ এবং ক্লাস টেস্ট ও অ্যাসাইনমেন্টের সম্মিলিত মূল্যায়নে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
সম্মিলিত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেন সাদিয়া মুতমাইন্নাহ, দ্বিতীয় স্থান ফয়জুল্লাহ এবং তৃতীয় স্থান জেরিন তাসনিম। এ ছাড়া সাদিয়া মুতমাইন্নাহকে Best Performance Award, শ্রেণি প্রতিনিধিকে Special Award for the Class Representative এবং শতভাগ উপস্থিতির জন্য সাতজন শিক্ষার্থীকে 100% Attendance Award প্রদান করা হয়।
বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র প্রফেসর ড. বিলাল হুসাইন কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
গত ২৬ জুলাই শুরু হওয়া কোর্সটির সমাপনীতে শিক্ষক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময় ও স্মরণীয় মুহূর্তগুলো শিক্ষকতা জীবনের অমলিন স্মৃতি হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।